• হোম
  • /
  • /
  • রাকিবের ক্যারিশমায় মনোনয়ন বঞ্চিতদের বলয় ছাড়ছেন তাদের কর্মী সমর্থকরা

রাকিবের ক্যারিশমায় মনোনয়ন বঞ্চিতদের বলয় ছাড়ছেন তাদের কর্মী সমর্থকরা

- সফুরউদ্দিন প্রভাত

---

নারায়ণগঞ্জ- (আড়াইহাজার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদকে বিজয়ী করতে মনোনয়ন বঞ্চিত তিন নেতার ক্ষুব্দ কর্মী সমর্থকরা অবশেষে বলয় ছাড়ছেন। এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছেন বিএনপির প্রার্থী নজরুল ইসলামের আজাদের সহোদর ভাই স্টার্কট্রি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুল ইসলাম রাকিব। রাকিবুল ইসলাম গভীর রাত পর্যন্ত মনোনয়ন বঞ্চিত ক্ষুব্দ নেতাকর্মীদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। প্রত্যেক নেতাকর্মী সমর্থকদের বাড়িতে দীর্ঘ সময় অবস্থান করে তাদের মান অভিমান ভাঙ্গাতে প্রাণান্তর চেষ্টায় অবশেষে সফলতা মুখ দেখতে শুরু করেছেন। মনোনয়ন বঞ্চিতদের ক্ষুব্দ কর্মী সমর্থকরা আশান্বীত হয়ে বিএনপির মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। রাকিবুল ইসলামের আচার আররন মার্জিত ব্যবহার ক্ষেত্রে বিরাট ভূমিকা রাখছেন বলে মনোনয়ন বঞ্চিতদের কর্মী সমর্থকরা মনে করছেন। অনেককেই একে রাকিবুল ইসলামের ব্যক্তিগত কারিশম্যাটিক পাওয়ার বলে উল্লেখ করছেন। আভ্যন্তরীন কোন্দল মিটিয়ে বিএনপির মাঠ পর্যায়ের ক্ষুব্দ নেতাকর্মী সমর্থকদের একত্রিত করার বিষয়টি পুরো উপজেলা জুড়ে চলছে ব্যাপক আলোচনা।

দলীয় সূত্র থেকে জানা যায়, নারায়ণগঞ্জে- (আড়াইহাজার) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন মহিলা দলের এক নেত্রীসহ চারজন নেতা। তারা হলেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, বিএনপির সহ অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি সাবেক সাংসদ আতাউর রহমান খান আঙ্গুর কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার। তাদের প্রত্যেকেই মনোনয়ন পেতে বিএনপির হাই কমান্ডে কাছে দৌঁড়ঝাপ করেছিলেন। কিন্তু দল চূড়ান্তভাবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদকে মনোনয়ন দেন। সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে মনোনয়ন বঞ্চিত বাকি তিন প্রার্থী তাদের সমর্থকরা গত ১৮ নভেম্বর রাতে মনোনয়ন পরিবর্তনের দাবি জানিয়ে মশাল মিছিল ২৩ নভেম্বর বিক্ষোভ মিছিল করেছিলো। ওই রাতে মনোনীত প্রার্থী কর্মী সমর্থকরা পাল্টা বিক্ষোভ মিছিল সমাবেশ করে। সর্বশেষ গত ডিসেম্বর বিএনপি ঘোষিত মনোনয়ন পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে মাথায় বেঁধে বিক্ষোভ মিছিল করেছেন মনোনয়নবঞ্চিত তিন প্রার্থীর হাজারো কর্মী সমর্থকরা। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী হন সাবেক সাংসদ আতাউর রহমান খান আঙ্গুর। এনিয়ে মনোনিত মনোনয়ন বঞ্চিত উভয় পক্ষের নেতাকর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা আভ্যন্তরীন কোন্দল প্রকট আকার ধারন করে। এদিকে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম আজাদ বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক হওয়ায় কারণে অধিকাংশ সময় দলীয় সাংগঠনিক কাজে এলাকার বাইরে অবস্থান করতে হয়। তার অনুপস্থিতি দলীয় নেতাকর্মীরদের মধ্যে এক ধরনের অস্থিরতা দেখা দেয়। অবস্থা থেকে উত্তোরনের জন্য এমনকি দলের নেতাকর্মী সমর্থকদের মধ্যে ঐক্য সৃষ্টি লক্ষ্যে এগিয়ে আসেন নজরুল ইসলাম আজাদের সহোদর ভাই রাকিবুল ইসলাম রাকিব। তিনি সকাল থেকে গভীর রাত পর্যন্ত এলাকায় অবস্থান করে ক্ষুব্দ নেতাকর্মী সমর্থকদের মান অভিমান ভাঙ্গাতে প্রত্যেকের বাড়িতে ছুটে যান। নজরুল ইসলাম আজাদের  অনুপস্থিতিতে প্রধান সমন্বয় হিসেবে রাকিবুল ইসলাম রাকিব পুরো উপজেলা চষে বেড়াচ্ছেন। এতে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দেয়।

মনোনয়ন বঞ্চিত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের বলয়ে থাকা জেলা যুবদলের সাবেক সহ সভাপতি আমানউল্লাহ আমান, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ রিমন, আড়াইহাজার পৌরসভা য্বুদলের সভাপতি শফিকুল ইসলাম সবুজ জানান, রাকিবুল ইসলাম তাদের বাড়িতে এসে দীর্ঘ সময় অবস্থান করে তাদের মান অভিমান মিটিয়ে দিয়েছেন। তার আচার আচরণ মার্জিত ব্যবহার তাদের সবাইকে এতটাই মুগ্ধ করেছে মুহুর্তেই ভেতরে জমে থাকা দুঃখ কষ্ট ভুলে যান। আসনের জাতীয়তাবাদী পরিবার এখন ঐক্যবদ্ধ হয়েছেন। নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধ আছেন।

মনোনয়ন বঞ্চিত কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তারের বলয়ের থাকা নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন মোল্লা উপজেলা জিসাস এর সাধারণ সম্পাদক আরাফাত রহমান সিদ্দীক জানান, কিছুদিন আগেও দলীয় নেতাকর্মীরা দ্বিধাবিভক্ত ছিলেন, এখন থেকে সবাই মান-অভিমান ভুলে ধানের শীষকে বিজয়ী করতে কাজ করছেন। এটা দলের চেয়ারম্যান তারেক রহমানেরও মেসেজ।

মনোনয়ন বঞ্চিত সাবেক সাংসদ আতাউর রহমান আঙ্গুরের বলয়ে থাকা নারায়ণগঞ্জ জেলা তাঁতী দলের সহ সভাপতি মুজিবুর রহমান আড়াইহাজার পৌরসভা বিএনপির যুগ্ম সাধারণ আহ্বায়ক মনিরুজ্জামান মনির জানান, আগে মান-অভিমান থাকলেও এখন থেকে কোনো মতভেদ নেই। ধানের শীষকে বিজয়ী করতে দলীয় নেতাকর্মীদের কাজ করতে সবাই ঐক্যবদ্ধ।

বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ বলেন, বিএনপি দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ রাজনৈতিক সংগঠন। মনোনয়কে কেন্দ্র করে বিভিন্ন বলয় থাকাটা স্বাভাবিক। দিনশেষে আমরা সবাই ধানের শীষের কর্মী। আসনে ঐক্যবদ্ধ বিএনপিকে কেউ নির্বাচনে হারাতে পারবে না, অতীত ইতিহাস তাই বলে।

এব্যপারে রাকিবুল ইসলাম রাকিব বলেন, দেশে অন্যতম বড় দল হিসেবে একাদিক মনোনয়ন প্রত্যাশী এবং প্রত্যেকের আলাদা আলাদা বলয় থাকবে, এটাই স্বাভাবিক। আবার কিছু সময়ের জন্য থাকতে পারে মান-অভিমানও। মান অভিমান ভাঙ্গাতে মাঠ পর্যায়ে নেতাকর্মী সমর্থকদের কাছে গিয়ে তাদের কথা মনোযোগ দিয়ে শোনার সৌভাগ্য আমার হয়েছে। প্রত্যেকেই মতভেদ ভুলে একসঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছেন। এতে দলের তৃণমূল নেতাকর্মীরা আগের চেয়ে আরও বেশি উজ্জীবিত হয়েছে।  তারা এখন ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে কাজ করছেন।

প্রকাশকাল: শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:০৮ পিএম   ▪   হালনাগাদ: শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:১৯ পিএম   ▪   পঠিত: ৬৯৫

পাঠকের মতামত



আর্কাইভ