ঈদে নজর কেড়েছে ‘আলিফ’র ডিজাইনের বাহারি পাঞ্জাবি
![]()
দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। ঈদের নামাজে অথবা স্বজনের বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য ছেলেদের প্রথম পছন্দ পাঞ্জাবি। এই ঈদের আনন্দকে বাড়িয়ে তুলতে ছেলেদের প্রথম পছন্দ পাঞ্জাবি। মানুষেরা ঈদের রং ছড়ায় পাঞ্জাবি দিয়ে। ফ্যাশন সচেতন এবারের ঈদে বাহারি ডিজাইনের পাঞ্জাবি নিয়ে এসেছে ‘আলিফ’। নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় দেশের প্রথম লীড প্লাটিনাম সনদপ্রাপ্ত মিথিলা গ্রæপের প্রতিষ্ঠান আলিফ। দেশীয় ঐতিহ্য ও আধুনিক ফ্যাশনের সমন্বয়ে তৈরি আলিফের পাঞ্জাবীগুলোতে ব্যবহার করা হচ্ছে উন্নত মানের সুতা, টেকসই রং এবং নান্দনিক নকশা। পাঞ্জাবি ফ্যাশন জগতে আভিজাত্য ও রুচিশীলতার একটি স্বতন্ত্র অবস্থান তৈরির মাধ্যমে অল্প সময়েই ক্রেতাদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
মিথিলা গ্রুপের চেয়ারম্যান আজহার খান জানান, এটি ইসলামিক পোশাকের প্রবণতা, স্বাদ এবং সংস্কৃতিকে উন্নত করার জন্য প্রতিষ্ঠিত করা হয়েছে। “লিবাস আত্তাকওয়া” শব্দটি আমাদের মূলমন্ত্র। যেখানে লিবাস মানে পোশাক এবং তাকওয়া মানে বিশ্বাস। আমাদের লক্ষ্য পুরুষদের পোশাকের উপর আমাদের ধর্মীয় বিশ্বাস এবং সুন্নাহ প্রতিষ্ঠা করা।
মিথিলা গ্রুপের হেড অফ এইচএসি সাকির হোসেন জানান, আলিফ ব্র্যান্ডের পাঞ্জাবি তার প্রিমিয়াম, টেকসই এবং রুচিশীল ডিজাইনের জন্য পরিচিত। দেশীয় ঐতিহ্য ও আধুনিক ফ্যাশনের সংমিশ্রণে তৈরি হয় আলিফ ব্রান্ডের পাঞ্জাবি যা বর্তমানে উৎসব ও আভিজাত্যের প্রতীক হিসেবে ছেলেদের প্রথম পছন্দ। আলিফের পাঞ্জাবি তৈরিতে উন্নতমানের রেমি কটন, লিলেন, টনসিল সুতার মিশ্রণে ডবি ডিজাইন, জেকার্ড ডিজাইন, টুইলসহ হরেকরম ডিজাইন বুনন হয়। বিশ্বের অত্যাধুনিক উইভিং মেশিন দিয়ে যা সময়োপযোগী ডাইং, প্রিন্টিং ও বিভিন্ন স্পেসলাইজড ফিনিশিংয়ের মাধ্যমে টেকসই আরামদায়ক কাপড় প্রস্তুত করে থাকে। যা সব শ্রেণী, পেশা ও সব বয়সী ক্রেতাদের রুচি ও পছন্দের উপর গুরুত্ব দেয়া হয়। হাতের নকশা,নিখুঁত কারচুপি ডিজাইন, সূ² হাতের কাজ বা এমব্রয়ডারি, কন্ট্রাস্ট ডিজাইন ও আধুনিক কাটিংয়ের সমন্বয়ে তৈরি পাঞ্জাবিগুলো দুই বছর বয়স থেকে শুরু করে, কিশোর, তরুণ, মধ্যবয়সী ও বয়স্ক ক্রেতাদের সমানতালে সমাদৃত।
ব্যবসায়ী মোজ্জামেল হক জানান, আলিফ ব্রান্ডের পাঞ্জাবিগুলো বাহারি ডিজাইনের বৈচিত্র্যময়, নতুন ও নান্দনিক কালেকশনের হয়ে থাকে। বেশ আরামদায়ক ও ফ্যাশোনাবেল হওয়ায় তিনি গত তিন বছর ধরে আলিফ এর পাঞ্জাবি পড়ে থাকেন। এবারের ঈদেও আত্মীয়স্বজন ও নিজের জন্য আলিফের পাঞ্জাবি ক্রয় করেছেন।
মিথিলা গ্রুপের পরিচালক মাহবুব খান হিমেল বলেন, ‘শুধু মুনাফা নয় ক্রেতাদের সেবা দেয়া আমাদের মূল লক্ষ্য। মিথিলা বরাবরের মত মানসম্মত পন্য সরবরাহ করে আসছে। আলিফ ব্রান্ডের পাঞ্জাবী শুধু দেশে নয় আর্ন্তজাতিক বাজারে ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। নিজ এলাকা ছাড়াও রূপগঞ্জের গাউছিয়া, রাজধানীর যমুনা ফিউচার পার্কে শো-রুম রয়েছে। এছাড়া অনলাইনে এবং তাদের ফেসবুক পেজ থেকে ঘরে বসে আলিফ পাঞ্জবি ক্রয় করতে পারছেন।
প্রকাশকাল: বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ০৮:২৮ এএম ▪ হালনাগাদ: বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ০৮:২৮ এএম ▪ পঠিত: ৩৩










পাঠকের মতামত