আড়াইহাজারে ডেঙ্গু প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও জনসচেতনতায় র্যালী
![]()
ডেঙ্গু প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও জন সচেতনতা কার্যক্রম জোরদার করণে আড়াইহাজার উপজেলা প্রশাসন ও আড়াইহাজার পৌরসভার পৌরসভা যৌথভাবে জনসচেতনা কার্যক্রম পরিচালনা করেছে। এ উপলক্ষে শনিবার পৌরসভা কার্যালয় হতে যৌথভাবে সচেতনতামূলক র্যালি শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে শেষ হয়। “নিজ পরিবেশ পরিচ্ছন্ন করি, ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যানার ও ফেস্টুসহ বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, পৌর নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ মোস্তফা কামালসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দ, পৌরসভার কর্মকর্তা - কর্মচারীবৃন্দ, সামাজিক সাংস্কৃতিক নেতৃত্ববৃন্দ অংশ গ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. আসাদুর রহমান বলেন, ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, এর জন্য প্রয়োজন প্রতিটি নাগরিকের স্বতঃস্ফূর্ত সচেতনতা। আমাদের নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখতে পারলে ডেঙ্গুর বাহক এডিস মশার বংশবিস্তার রোধ করা সম্ভব।
প্রকাশকাল: শনিবার, ৬ জুন ২০২৬, ০১:৫১ পিএম ▪ হালনাগাদ: শনিবার, ৬ জুন ২০২৬, ০২:০০ পিএম ▪ পঠিত: ৪০৩

.png)






পাঠকের মতামত