সাংবাদিক মাসুম বিল্লাহ’র মা আর নেই
![]()
নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা প্রেসক্লাবের সভাপতি, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি ও সাপ্তাহিক ‘আমাদের আড়াইহাজার’ পত্রিকার সম্পাদক মাসুম বিল্লাহর মা বার্ধক্যজনিত অসুস্থতায় নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ১১টায় ৭৮ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় কড়ইতলা রওজাতুল মোত্তাকিন দাখিল মাদ্রাসা মাঠে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয়রা তাঁকে একজন রত্নগর্ভা ও মহীয়সী নারী হিসেবে স্মরণ করে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, ছয় মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর প্রয়াত স্বামী মোদাচ্ছের হোসেন সুলতান ছিলেন দৈনিক ইত্তেফাকের প্রবীণ সাংবাদিক এবং আড়াইহাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি।
মরহুমার জানাজায় আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, সকল রাজনৈতিক দলের নেতাকর্মী, নারায়ণগঞ্জ ও আড়াইহাজারের সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় সর্বস্তরের মানুষ অংশ নেন। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে স্বামীর পাশে দাফন করা হয়।
প্রকাশকাল: রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ এএম ▪ হালনাগাদ: রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ এএম ▪ পঠিত: ৬৫

.png)






পাঠকের মতামত