• হোম
  • /
  • /
  • আড়াইহাজারে বৃত্তিতে সেরা ইউনাইটেড স্কুল এন্ড কলেজ

আড়াইহাজারে বৃত্তিতে সেরা ইউনাইটেড স্কুল এন্ড কলেজ

- নিজস্ব প্রতিনিধি

---

নারায়ণগঞ্জ আড়াইহাজার উপজেলায় ২০২৫ সালের জুনিয়র (৮ম শ্রেণি) বৃত্তি পরীক্ষায় সেরা ফলাফল অর্জন করেছে ইউনাইটেড স্কুল এন্ড কলেজআড়াইহাজার উপজেলায় চলতি বছর ২৬টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ৫৬ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এর মধ্যে ইউনাইটেড স্কুল এন্ড কলেজ থেকে ২৯ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এদের মধ্যে ১০ জন শিক্ষার্থী ট্যালেন্টপুল এবং  ১৯ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন জানান, এ বছর ইউনাইটেড স্কুল এন্ড কলেজ থেকে মোট ৪৭ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ২৯ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে, যার শতকরা হার ৬২ শতাংশ। জাতীয়ভাবে যেখানে বৃত্তির হার মাত্র ১৩ শতাংশ। এ অসাধারণ সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জ্ঞাপন করে তিনি বলেন, “২০১৫ সালে প্রতিষ্ঠার পর এটাই আমাদের প্রথম নিজস্ব নামে কোনো পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ। আলহামদুলিল্লাহ, প্রথম যাত্রাতেই আমরা যে সাফল্য অর্জন করেছি, তা আমাদের জন্য অত্যন্ত গৌরবের। এই অর্জন কোনো একক প্রচেষ্টার ফল নয়; এটি আমাদের সকলের সম্মিলিত সাধনা ও নিরলস পরিশ্রমের ফসল।” তিনি ভবিষ্যতেও এই ধারাবাহিক সাফল্য অটুট রাখতে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন এবং শিক্ষার উৎকর্ষ সাধনে প্রতিষ্ঠানের অগ্রযাত্রা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

প্রকাশকাল: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৪ পিএম   ▪   হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৪ পিএম   ▪   পঠিত: ৮৭

পাঠকের মতামত



আর্কাইভ