চলে গেলেন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া
![]()
চলে গেলেন বাংলাদেশের রাজনীতিতে ‘আপসহীন নেত্রী’ বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না…. রাজিউন)। আজ মঙ্গলবার ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশের প্রথম নারী এই প্রধানমন্ত্রীর মৃত্যু হয়। এ তথ্য নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।আমরা গভীর ভাবে শোকাহত…
বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া- একটি নাম, যার সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের গণতন্ত্র, সংগ্রাম আর অগণিত মানুষের মমত্ববোধ। তিনবারের প্রধানমন্ত্রী, ইতিহাসের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েও তিনি কখনো নিজেকে শুধু ক্ষমতার আসনে দেখেননি; দেখেছেন মানুষের জীবনে আশা জাগানোর দায়িত্ব হিসেবে। দীর্ঘ রাজনৈতিক পথচলায় তিনি যেমন মোকাবিলা করেছেন বৈরী সময়, তেমনি দেখেছেন বিশ্বাসঘাতকতা, প্রতিহিংসা আর কারাবাসের অন্ধকারও। তবুও তাকে ভাঙতে পারেনি কোনো শৃঙ্খল কারণ, তার শক্তি এসেছে মানুষকে ভালোবাসার মধ্য থেকে…
এদিকেবিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে দুপুর ২টায় জানাজা অনুষ্ঠিত হবে। দুপুর সাড়ে তিনটায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে। প্রধান উপদেষ্টার প্রেস উইং আজ মঙ্গলবার দুপুরে এ তথ্য জানিয়েছে।
প্রকাশকাল: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৮ পিএম ▪ হালনাগাদ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৮ পিএম ▪ পঠিত: ১৭৯










পাঠকের মতামত