---

সকালের প্রথম রোদের ঝলক কপাল স্পর্শ করতেই ঘুম ভেঙে যায়
কাঁচা সোনায় মোড়ানো কী মিষ্টি এই রোদ!
হেমন্তের এমন রোদের ঝলক আমায় অলসতায় ভর করে
তারপরও শুয়ে থাকার উপায় নেই,
আলয় থেকে বেড়িয়ে ছুটেছি নিজ কর্মস্থলে।
শরতের শেষে অল্প দিনের জন্য কুয়াশায় মোড়া হেমন্ত আসে
পাখির পালকের মত হাল্কা হয়ে
পাতা ঝরা দিনগুলোও যেন দ্রæত শেষ হয়ে যায়
অথচ প্রযুক্তির সাথে তালমিলিয়ে চলতে গিয়ে
জীবন থেকে কত কিছুনা হারিয়ে গেছে
এসব ভাবতে ভাবতে একটা দীর্ঘশ্বাস-
সামনে এগিয়ে চলার নামই বাস্তবতা
অফিসের চেয়ারে বসেই জামার পকেটে হাত দিতেই স্পর্শিত হয়
আমাকে উদ্দেশ্য করে লিখা তোমার লিপিখানা।
লিপির প্রতিটি শব্দচয়নে প্রেম, ভালোবাসা, প্রয়োজন আর তাগিদ
এ যেন হৃদয়ের গহীনে বাস করা সবটুকু আবেগ অনুভূতির এক নিখাদ বহিঃপ্রকাশ
অভিমানে ভিতর লুকায়িত তোমার গভীর ভালোবাসা
সেই ভালোবাসার ছেয়ায় মুর্হুতেই যেন নিজেকে হারিয়ে ফেলি।
তাই বার বার বলতে ইচ্ছে করে-
তুমি ঋতুকন্যা হেমন্তের ঝরাপাতা নও
তুমি আছ আমার অনুভবে, প্রতিটি নিশ্বাসে-বিশ^াসে
চোখ বন্ধ করলেই তোমায় দেখি
চোখ খুললেই তোমাকে দেখার প্রচÐ ইচ্ছে জাগে
তোমার ঐ গোলাপের মতো পাপড়ি ঠোঁটে হাসির মায়ায় আমার অতৃপ্ত মন যেন আজও উন্মাদ হয়ে থাকে।